AI এজেন্ট
কমেন্টে অটো-রিপ্লাই
"Price?" কমেন্টে পাবলিক রিপ্লাই + ইনবক্সে দাম।
পোস্টে কেউ "price?", "দাম কত" লিখলে AI:
- কমেন্টের নিচে ছোট্ট পাবলিক রিপ্লাই দেয় ("ইনবক্স চেক করুন 💚") — দাম পাবলিকলি লেখে না, যাতে প্রতিযোগীরা না দেখে।
- কাস্টমারকে ইনবক্সে দাম, সাইজ আর অর্ডারের লিংক পাঠায়। কাস্টমার উত্তর দিলেই সেটি সাধারণ চ্যাটে চলে আসে।
আরও নির্ভুল উত্তরের জন্য কমেন্ট পেজের ডান পাশে পোস্টের নিচে "প্রোডাক্ট যুক্ত করুন" চাপুন — AI জানবে পোস্টে কোন প্রোডাক্ট দেখানো হয়েছে।
স্প্যাম আর লিংক-কমেন্ট AI এড়িয়ে যায়। চাইলে "ফোন নম্বরসহ কমেন্ট লুকান" চালু করুন, যাতে কাস্টমারের নম্বর অন্যরা না দেখে। কোনো পোস্টে অটো-রিপ্লাই বন্ধ রাখতে পোস্টের সুইচ বন্ধ করুন।
লেখাটি কাজে লেগেছে?