চ্যানেল
Facebook পেজ কানেক্ট করবেন যেভাবে
Messenger আর পেজের কমেন্টে AI চালু করার নিয়ম।
- চ্যানেল পেজে গিয়ে Facebook পেজ যুক্ত করুন চাপুন।
- Facebook লগইন উইন্ডো খুলবে। যে অ্যাকাউন্ট পেজের Admin, সেটি দিয়ে লগইন করুন।
- পেজ বেছে নিন এবং চাওয়া সব অনুমতি (মেসেজ, কমেন্ট, পেজ ম্যানেজ) চালু রাখুন। কোনো অনুমতি বন্ধ করলে AI মেসেজ পাবে না।
- কানেক্ট হলে চ্যানেলের পাশে সবুজ "সক্রিয়" দেখাবে।
সমস্যা হলে
- পেজ তালিকায় না এলে: আপনি পেজের Admin কিনা দেখুন (Editor/Moderator হলে হবে না)।
- "Reconnect দরকার" দেখালে: Facebook পাসওয়ার্ড বদলালে বা অনুমতি সরালে এমন হয়। চ্যানেল পেজে Reconnect চাপুন।
- মেসেজ আসছে না: পেজের Settings → Advanced Messaging-এ অন্য কোনো চ্যাটবট "Primary receiver" হয়ে থাকলে সেটি সরিয়ে দিন।
একটি পেজ একসাথে শুধু একটি দোকানে যুক্ত থাকতে পারে।
লেখাটি কাজে লেগেছে?