সবসময়
← হেল্প সেন্টার
শুরু করা

১০ মিনিটে শুরু করুন

অ্যাকাউন্ট খোলা থেকে AI চালু করা পর্যন্ত ধাপে ধাপে।

সবসময়-এ দোকান চালু করতে মাত্র কয়েকটি ধাপ লাগে। ড্যাশবোর্ডের "শুরু করার চেকলিস্ট" আপনাকে প্রতিটি ধাপে নিয়ে যাবে।

  1. অ্যাকাউন্ট খুলুন — মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে OTP দিয়ে যাচাই করুন। ১৪ দিন ফ্রি ট্রায়াল সাথে সাথে চালু হয়, কার্ড লাগে না।
  2. দোকানের তথ্য দিন — দোকানের নাম, ক্যাটাগরি, ফোন নম্বর। সেটিংস → দোকানের তথ্য থেকে পরে বদলাতে পারবেন।
  3. প্রোডাক্ট যোগ করুন — প্রোডাক্ট → নতুন প্রোডাক্ট। ছবি, দাম, সাইজ/ভ্যারিয়েন্ট আর স্টক দিন। AI শুধু এখানকার দামই বলবে।
  4. ডেলিভারি এলাকা ঠিক করুন — সেটিংস → ডেলিভারি এলাকা। ঢাকার ভেতরে/বাইরে চার্জ আর কীওয়ার্ড দিন, AI ঠিকানা দেখে নিজেই চার্জ বসাবে।
  5. চ্যানেল যুক্ত করুন — চ্যানেল → Facebook পেজ / Instagram / ওয়েবসাইট চ্যাট।
  6. AI-কে শেখান — AI এজেন্ট → নিয়ম ও তথ্য। পেমেন্ট নম্বর, রিটার্ন পলিসি, দোকানের সময় লিখে দিন।
  7. প্লেগ্রাউন্ডে টেস্ট করুন — AI এজেন্ট → প্লেগ্রাউন্ড-এ কাস্টমারের মতো প্রশ্ন করে দেখুন।
  8. লাইভ করুন — সব ঠিক থাকলে "AI চালু করুন" চাপুন।

টিপস: প্রথম কয়েক দিন "রিভিউ মোড" চালু রাখতে পারেন — AI-এর উত্তর পাঠানোর আগে আপনি দেখে নেবেন।

লেখাটি কাজে লেগেছে?

আরও পড়ুন