অর্ডার ও ডেলিভারি
Steadfast ও Pathao কুরিয়ার যুক্ত করা
এক ক্লিকে পার্সেল বুক, স্ট্যাটাস নিজে নিজে আপডেট।
Steadfast: Steadfast প্যানেল → API সেটিং থেকে API Key আর Secret Key কপি করে কুরিয়ার পেজে বসান।
Pathao: Pathao মার্চেন্ট প্যানেল → Developers API থেকে Client ID, Client Secret আর লগইন ইমেইল/পাসওয়ার্ড দিন।
যুক্ত হলে প্রতিটি কুরিয়ারের জন্য একটি ওয়েবহুক URL দেখাবে। সেটি কুরিয়ারের প্যানেলের Webhook সেটিংয়ে বসালে ডেলিভারি/রিটার্নের খবর সাথে সাথে আসবে। না বসালেও প্রতি ৩০ মিনিটে আমরা নিজে থেকে স্ট্যাটাস মিলিয়ে নিই।
ক্রেডেনশিয়াল এনক্রিপ্ট করে রাখা হয়।
লেখাটি কাজে লেগেছে?