অর্ডার ও ডেলিভারি
ফ্রড চেক কীভাবে কাজ করে
ভুয়া অর্ডার আর রিটার্ন কমানোর উপায়।
প্রতিটি অর্ডারে কাস্টমারের নম্বরের একটি ঝুঁকি-মান দেখানো হয়: বিশ্বস্ত / সতর্ক / ঝুঁকিপূর্ণ / নতুন।
হিসাব হয় তিনটি উৎস থেকে:
- আপনার দোকানে এই নম্বরের আগের অর্ডার।
- সবসময়-এর সব দোকানের সম্মিলিত ডেলিভারি রেকর্ড — নম্বরটি এনক্রিপ্ট করা থাকে, কোন দোকান থেকে কিনেছে তা কেউ দেখতে পায় না।
- কুরিয়ারের সাকসেস রেট (যেখানে কুরিয়ার এই তথ্য দেয়)।
ঝুঁকিপূর্ণ নম্বর থেকে অর্ডার এলে AI আপনার নিয়ম অনুযায়ী অগ্রিম পেমেন্ট চায়। নির্দিষ্ট নম্বর সবসময় আটকাতে সেটিংস → ডেলিভারি → ব্লকলিস্টে যোগ করুন।
লেখাটি কাজে লেগেছে?